প্রধান নির্বাচন কমিশনারকে যে কথা মনে রাখতে বললেন মাহবুব তালুকদার

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) একেএম নুরুল হুদা একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। এটি কথা মনে রাখতে হবে যে-সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।

বুধবার আাঁগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’-এ মন্ত্যবের মাধ্যমে আমি মিথ্যা বলেছি বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশন। আমি তার এ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তার প্রতিবাদ করিনি। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমি মিথ্যা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত সোমবার বলেছিলাম-নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন।

এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি-আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?

আপনার মতামত লিখুন :