নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা
অনলাইন ডেস্কঃ>>>
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে লাঙল প্রতীক নিয়ে মহাজোট থেকে প্রার্থী হয়েছেন জাপা’র নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার নির্বাচনী প্রচারনায় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও জনসভা করার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে দেখাগেছে, সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে মহাজোট প্রার্থীর পক্ষে সোনাগাজাী জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। এইতে সোনাগাজাী পৌর বাজার জুড়ে প্রায় ১২টি মাইক লাগানো হয়েছে। জিরো পয়েন্টে রাস্তা বন্ধ করে উত্তর মূখী বিশাল পেন্ডেল তৈরি করা হয়।
দুপুরের পরপর জনসভার পেন্ডেল স্থল থেকে উপজেলা আ.লীগ’র প্রচার সম্পাদক সৈয়দ দ্বীন মুহাম্মদ মাইকিং করে জনসভায় অংশগ্রহন করতে আহ্বান করেন। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগ ও জাপার প্রায় দশ হাজার নেতাকর্মীসহ অসংখ্য মানুষ ঢাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়। একপর্যায়ে জনসভার কারনে ত্রিমুখী রাস্তা বন্ধ হয়ে যায়।

সভা চলার সময় সভাস্থল থেকে মাত্র ১০০ গজ পূর্বদিকে সোনাগাজী মডেল থানা ও উপজেলা হাসপাতাল হয়ে মুহুরী প্রজেক্ট সড়ক, পশ্চিম দিকে পৌর বাজারের মূল সড়ক, উত্তর দিকে ফেনী-সোনাগাজী সড়ক। কিন্তু এই গুরুত্বপূর্ণ স্থানে জনসভার অনুমতি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত ? এমনটাই প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। দেখাগেছে, পৌর বাজারের তাকিয়া রোডের মাথায় পুলিশ’ই সভাস্থলের দিকে যানবাহনসহ সাধারণ জনগণকে আসতে বাধা দিয়েছেন।
ওলামা বাজার এলাকার সফি উদ্দিন নামের এক ব্যক্তি জানান, তার পিতাকে হাসপাতাল নেওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় নিতে পারেন নি, জনসভা শেষে তিনি তার পিতাকে হাসপাতাল নিতে সক্ষম হয়।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত কামাল মুঠোফোনে জানান, জনসভার কারনে মূল সড়ক বন্ধ থাকাতে, জনগণকে বিকল্প সড়ক দেখিয়ে দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ মুঠোফোনে জানান, রাস্তা বন্ধ করে জনসভা করবে না, এই মর্মে জনসভার অনুমতি দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান মুঠোফোনে জানান, বিষয়টি আমাদের সহকারী রিটার্নিং অফিসার খতিয়ে দেখবেন।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহাজোট প্রার্থীর পক্ষে জনসভার সভাপতি রুহুল আমিন মুঠোফোনে জানান, পুলিশের কোন দোষ নেই, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়াতে দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যতে এমন ভুল ত্রুটি আর হবেন না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।
সূত্রঃnanews24.com



