নোয়াখালীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>

নোয়াখালী-৩ আসনে বেগমগঞ্জে পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন সাংবাদিকদের  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালীর-৩ আসনের ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭৪ জন। স্থানীয় সূত্র জানায়, ৩০ থেকে ৩৫ জনের একটি দল ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করার পর কর্তৃপক্ষ ভোটগ্রহণ স্থগিত করে।

আপনার মতামত লিখুন :