নতুন করে নির্বাচনের সুযোগ নেই, অভিযোগ অসত্য : সিইসি
জিএস নিউজ ডেস্ক:>>>
জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মেনে নতুন করে নির্বাচন দেয়ার কোনও সুযোগ নেই। তারা যে অনিয়মের অভিযোগ করেছেন তার কোনও সত্যতা নেই। এটি অসত্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, কেউ লিখিত অভিযোগ করলেও গেজেট প্রকাশে কোনও বাধা নেই। আমরা অনিয়মের কোনও অভিযোগ পাইনি। সংবাদ মাধ্যমেও দেখিনি।
নুরুল হুদা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবে ফল হয়েছে। এবার নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে।



