অনৈতিক কার্যকলাপের দায়ে তৃপ্তি এগ্রো পার্কে তালা (ভিড়িও সহ)
স্টাফ রির্পোটার :>>>>
অসামাজিক কার্যকলাপের দায়ে তৃপ্তি এগ্রো পার্ক সিলগালা করে দিয়েছে । সোমবার (২১ আগস্ট) সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন চেয়ারম্যান এড.কাজী বুলবুল আহমেদ সোহাগের উপস্থিতিতে দর্শনার্থীদের বের করে পার্কটিতে তালা লাগিয়ে দেওয়া হয় ।
কাজীরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ জিএস নিউজ’কে জানান, তৃপ্তি এগ্রো পার্কটিতে দীর্ঘদিন ধরে বিনোদনের নামে অনৈতিক কর্মকান্ড চলে আসছিলো। বিশেষ করে স্কুল-কলেজ চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীরা পার্কে বসে অশ্লীল কর্মকান্ডে জড়াচ্ছিল। যা দেখে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা ও বিব্রতকর পরিস্থিতির শিকার হন। বিষয়টি বারবার মিড়িয়া প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা সে বিষয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি।
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে পার্কের মালিক ফখরুদ্দিন আলী আহম্মদ তিতুর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



