ফেনী ই-স্কয়ার ল্যাবের বিরুদ্ধে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩০ পিএম, ১০ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার :>>>>

ফেনী শহরস্থ এসএসকে রোড়স্থ ই-স্কয়ার ল্যাবের বিরুদ্ধে টেস্টে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ করেছে এক রোগীর অভিভাবক। ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুরের বাসিন্দা দুলাল চন্দ্র দত্তের ছেলে সৈকত দত্ত জ্বরে আক্রান্ত হয়ে গত ২৯ জুন ফেনী ই-স্কয়ার ল্যাবে ব্লাড টেস্ট করান।

 

রিপোর্ট এ ই-স্কয়ার ল্যাব ডেঙ্গু জ্বর হয়েছে বলে পজেটিভ রিপোর্ট প্রদান করেন। তাদের রিপোর্টে সন্দেহ হলে এরপর দিন তার অভিভাবক কুমিল্লা ট্রমা সেন্টারে একই বিষয়ে টেস্ট করান। সেখানে টেস্টে ডেঙ্গু জ্বর হয়নি মর্মে নেগেটিভ রিপোর্ট প্রদান করেন।

 

এ নিয়ে সন্দিহান হয়ে পড়েন রোগীর পরিবার। পরবর্তীতে কুমল্লিা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নীহার রঞ্জন মজুমদারের সাধারণ জ্বরের ঔষুধ খেয়ে রোগী দুইদিন পরেই সুস্থ হন। ভুল রিপোর্ট দিয়ে ফেনী ই-স্কয়ার ল্যাব ১২০০ টাকা বিল করেন এবং অযথা রোগীর সময় নষ্ট করে হয়রানি করেন। রিপোর্টটি নিয়ে রোগীর পরিবার ই-স্কায়ার ল্যাবে জানানো হলেও তারা কোন কর্ণপাত করেনি।

 

এ ব্যাপারে রোগীর চাচা সরোজ কান্তি দত্ত জানান, তারা আমাদের কে ভুল রিপোর্ট দিয়ে অযথা হয়রানি করেছেন। আমাদের মত এরকম অনেক রোগীকে তারা ভুল রিপোর্ট দিয়ে হয়রানি করছে আমরা এর শাস্তি দাবি করছেন। এ বিষয়ে রোগীর পরিবার ফেনী সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান।

 

অন্যদিকে ই-স্কয়ার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি কাগজপত্র নিয়ে অফিসে যেতে বলেন। রোগীর নাম আইডি নাম্বার জানানো হলে তিনি আগামীকাল দেখে জানাবেন বলেন।

আপনার মতামত লিখুন :