ফেনীর লালপুলে কাভার্ডভ্যান উল্টে প্রায় ১২ ঘন্টা যান চলাচলে বিঘ্ন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৯ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

ফেনী প্রতিনিধিঃ>>>

ফেনীর লালপুলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে ১২ ঘন্টা ঢাকামুখি লাইন বন্ধ রয়েছে।এতে করে জনদূভোর্গ চরমাকারে পৌঁছেছে।

 

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আউয়াল চৌ: ফেনীর তালাশকে জানান, মঙ্গলবার গভীর রাতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে প্লাস্টিকের দানা ভর্তি একটি কাভার্ডভ্যান উল্টে সড়কের উপর আটকে যায়।এতে কেউ হতাহত না হলেও উদ্ধারকারী রেকার গাড়ীর অভাবে সড়কেই পড়ে আছে কাভার্ডভ্যানটি। ফলে ঢাকামুখি লাইনটি বন্ধ রয়েছে।

 

তাৎক্ষণিক যানজট রোধে চট্টগ্রামমুখি ওয়ানওয়ে ব্যবহার করার ব্যবস্থা করলেও দীর্ঘ ১২ ঘন্টা কাভার্ডভ্যানটি পড়ে আছে মহাসড়কের উপরে ।

 

তবে চট্টগ্রাম থেকে রেকার (উদ্ধারকারী গাড়ি) আসলে বুধবার বিকেলের মধ্যে মহাসড়ক স্বচল হবে বলে জানান হাইওয়ে পুলিশ ।

আপনার মতামত লিখুন :