তালায় পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি নাতি নিহত,নানা আহত

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফঃ>>>>

পিক-আপের চাকায় পিষ্ট হয়ে নানি ও নাতি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেল চালক নানা মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বালি গাঁদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের সামাদ মোড়লর স্ত্রী ফরিদা বেগম (৫০) ও নাতি (১৪) তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের ছেলে সাদ। আহত নানা সামাদকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সামাদ জানান, কেশবপুর থেকে নানা সামাদ মোড়ল তার স্ত্রী ফরিদা ও নাতি সাদকে সঙ্গে নিয়ে মটর সাইকল যোগে তৈলকুপি যাচ্ছিল জামাইয়ের বাড়িতে বেড়াতে। এ সময় কুমিরা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি পিক-আপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে নানি ফরিদা বেগম ও নাতি সাদ নিহত হয়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্হানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম কুমিরা বালিগাদা নামক স্থানে পিক-আপের চাকায় নানি নাতি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ দু’টি সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :