নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

gs news 24gs news 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

নাটোরে  মোরাদ মন্ডল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোরাদ মন্ডল বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, নিহত মোরাদ মন্ডলের মৃত্যুর কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :