বিভিন্ন পদে ৮৫ সুযোগ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৩ পিএম, ০৭ মার্চ ২০১৮

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বা বিওএফ। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত।

উপসহকারী কেমিস্ট

পদটিতে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে রসায়নে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

অফিস সুপারিনটেনডেন্ট

এই পদে একজন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

সিনিয়র সহকারী

পদটিতে দুইজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে। এ ছাড়াও কম্পিউটার চালনায় হতে হবে অভিজ্ঞ। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

গেট ইন্সপেক্টর

এই পদে দুইজন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে এসএসসি পাস হলেই চলবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

স্টেনো টাইপিস্ট কাম পিএ

পদটিতে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। তবে সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৬০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। এ ছাড়া টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

এই পদে ৩১ জন নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীদের কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় ২০ শব্দ হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা।

ড্রাইভার

পদটিতে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রার্থীকে ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী হতে হবে। তবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

টেকনিক্যাল হেলপার

এই পদে ৪২ জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদটিতে আবেদন করা যাবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তকে বেতন দেওয়া হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

আবেদন বিস্তারিত

আবেদন-সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- উপপরিচালক, প্রশাসন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা [বিওএফ], গাজীপুর সেনানিবাস, গাজীপুর।

 

 

আপনার মতামত লিখুন :