৪০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫ জন শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষক নিয়োগের জন্য ১৯ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হবে ২ জানুয়ারি। আবেদনকারীদের ১২ জুন বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd
সুত্রঃ সমকাল



