ফেনী রিপোটার্স ইউনিটির ওয়েবসাইট উদ্বোধন
ফেনী প্রতিনিধি:>>>
ফেনী রিপোটার্স ইউনিটির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়েবসাইট এর উদ্বোধন করেন ফেনী পুলিশ সুপার এস. এম. জাহাঙ্গীর আলম সরকার। ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফেনী আইনজীবি সমিতির সভাপতি হাফেজ আহাম্মদ, নোয়াখালি সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, ফেনী গোয়েন্দা পুলিশের ওসি হারুনুর রশিদ, ডি আই ওয়ান শাহিনুজ্জামান ও ফেনী
মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউনিটি’র সাবেক সভাপতি শাহজালাল রতন, জিএস টেকনোলজি লিঃ এর মেহরাব হোসেন মেহেদী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহম্মদ প্রমুখ।



