ফেনীতে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৯ পিএম, ৩১ মার্চ ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>
বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের যুগপূর্তি ও ১৩ ৩ম প্রতিষ্ঠাবার্ষিকী ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার ফেনীর একটি রেষ্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকার।

 

জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, ফেনী প্রেস ক্লাবের সভাপতি আজাদ মামলদার, সেক্রেটারী দিলদার হোসেন স্বপন, সাবেক সভাপতি শাহজালাল রতন, ফেনী রিপোর্টর্স ইউনিটির সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, সাবেক সেক্রেটারী শুকদেব নাথ তপন, বগাদানা ইউপি চেয়ারম্যান মোঃ ইসছাক খোকন প্রমূখ।

 

মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহ আলম ভূঞা, কবি ইকবাল চৌধুরী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, দ্যা ডেইলী নিউজ টুড়ের ফেনী প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনী রিপোর্ট সম্পাদক এসএম ইউসুফ আলী, সমাচার সম্পাদক মহিব উল্যাহ ফরহাদ, সোনাগাজী প্রেসক্লাবের সাঃ সম্পাদক মেহরাব হোসেন মেহেদী, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান এম মামুনুর রশিদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, বিজয় টিভির জেলা প্রতিনিধি কাফি দিদার প্রমূখ।

 

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী বের করা হয়। র্যলীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার মতামত লিখুন :