বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে সোনাগাজী প্রেসক্লাবের অালোচনা সভা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:>>>
আজ ৩ মে বৃহস্পতিবার সকালে সোনাগাজী প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির রিপোর্টার শফিউল অাজম ভান্ডারি, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি ও প্রেসক্লাব সদস্য গাজী মো. হানিফ, সমাজসেবক নুরুল করিম সাইফুল, মানবাধিকার কর্মী নুরুল অাবছার সোহাগ।
প্রেসক্লাব সদস্য কবি ইকবাল হোসাইন এর সঞ্চালনায় অারও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ছালাহ উদ্দিন, মুন স্টার ক্লাব সহ সম্পাদক মাসুদ অালম জীবন, লেখক হাসান মাহমুদ, শ্রমিকনেতা মোহাম্মদ মিলন।
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সোনাগাজী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



