ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল
ফেনী প্রতিনিধি:>>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ জুন) ইউনিটি কম্পাউন্ডে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী-৩ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. আকরামুজ্জামান, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আনাম, জেলা যুবলীগ সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী প্রেসক্লাব সভাপতি আজাদ মালদার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টাস ইউনিটি সাবেক সভাপতি শাহজালাল রতন, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মনির আহম্মদ, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মেহেদী।



