সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনী প্রেস ক্লাবের মানববন্ধন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৬ পিএম, ১১ আগস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেধন:>>

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে শনিবার ফেনী প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

 

শহরের ট্রাংক রোড়ে ক্লাব সভাপতি আজাদ মালদারের সভাপতিত্বে ও সেক্রেটারী দিলদার হোসেন স্বপনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সেক্রেটারী শেখ ফরিদ উদ্দিন আত্তার,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু,সেক্রেটারী জহিরুল হক মিলন,এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম,স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেব নাথ,সাপ্তাহিক উদয়’র ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ খান,শেয়ার বিজ প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :