সম্ভাবনা ডট নিউজ এর উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ>>>
অনলাইন পোর্টাল সম্ভাবনা ডট নিউজ এর উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
শুক্রবার (আজ) পৌণে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হলরুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী এ পোর্টালের উদ্বোধন করেন। পোর্টালের সম্পাদক মাছুম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, সমকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান প্রমুখ।



