সংসদ নির্বাচন : ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে মানুষের মাঝে উদ্বেগ-আতংক
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর অল্প সময় বাকি আছে।
কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে অনেক মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক কাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে মানুষ যেভাবে মতামত প্রকাশ করেছেন তাতে অধিকাংশ মানুষের মাঝে উদ্বেগ এবং আতঙ্ক ভর করেছে বলে বোঝা যাচ্ছে।
বিবিসি বাংলার ফেসবুক পাতায় একটি প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল – আপনার এলাকায় নির্বাচন নিয়ে পাবলিক মুড কেমন? মানুষ কি ভোট দিতে আগ্রহী নাকি হতাশ?
বিবিসির ফেসবুকে পাতায় আড়াই হাজারের বেশি মতামত এসেছে যেখানে অধিকাংশ মানুষ নিজেদের উদ্বেগ এবং আতঙ্কের কথাই তুলে ধরেছেন।
মহিন উদ্দিন সুমন নামে পরিচয় দেয়া এক ব্যক্তি বলেছেন, তিনি চাঁদপুর ৫ আসনের ভোটার।
তিনি লিখেছেন, ” এখনো সবারই মাঝে ভয় কাজ করছে। কারণ মাঠে শুধু সরকার দল দেখছি আর এখনো গ্রেফতারের খবর পাচ্ছি।”
সূত্রঃ বিবিসি



