মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

বগুড়ায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি’র রিপোর্টার এস এম জিয়া ও ক্যামেরাপারসন তানভীর মিজান। কেড়ে নেয়া হয় ক্যামেরা ও ভিডিও টেপ।

 

সকাল সাড়ে এগারটার দিকে মালতীনগর এলাকার রিয়াল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

হামলার শিকার সাংবাদিকরা জানান, অনুমতি নিয়েই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটিতে যান তারা। কিন্তু ভেতরে ঢোকার পর অতর্কিত হামলা চালায় কেন্দ্রের পরিচালকসহ অন্তত ১৫ জন। সেখানে ঘণ্টাখানেক আটকে রাখা হয় রিপোর্টার এস এম জিয়া ও ক্যামেরাপারসন তানভীর মিজানকে। কেড়ে নেয়া হয় ক্যামেরা ও ভিডিও টেপ। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। আটক করা হয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক নূর মোহাম্মদসহ তিনজনকে। আহত দুই সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :