ফেনী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
ফেনী প্রতিনিধি:>>>
ফেনীর গনমাধ্যম কর্মীদের ভোটের মধ্যমে ফেনী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি-২০১৯ নির্বাচনে বাংলা ভিশন ও বাংলা ট্রিবিউনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সভাপতি ও স্বদেশ পত্র’র সম্পাদক এন এন জীবন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন।
ক্লাবের নতুন কমিটির সহ-সভাপতি শাহ আলম ভূঁঞা (দৈনিক দূর্বার), সহ-সভাপতি জাফর সেলিম (এশিয়ান টিভি, সাপ্তাহিক নির্ভীক), সহ-সাধারণ সম্পাদক রাজন দেবনাথ (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক মফিজুর রহমান (দৈনিক জনতা, ফাইনান্সিয়াল এক্সপ্রেস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ হোসেন মামুন (সাপ্তাহিক বৈকালী), ক্রীড়া সম্পাদক আবুল হাসান সবুজ (সাপ্তাহিক নিহারীকা), দপ্তর ও প্রচার সম্পাদক জাফর উল্যাহ (আনন্দ টিভি, দৈনিক ভোরের দর্পণ) সহ ১৫সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।



