ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

ফেনী প্রতিনিধি:>>>
ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ডক্টরস রিক্রেয়েশন ক্লাবে প্রতিবন্ধীদের হাতে আনুষ্টানিক ভাবে বস্ত্র তুলে উদ্বোধন ঘোষনা করেন অনুষ্টানের প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. শাহরিয়ার কবির ও ফেনী ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক শুসেন শীল। ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনএন জীবন এর সঞ্চালনায় এই উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।

 

এই ছাড়া অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, আজাদ মালদার, সহ-সভাপতি শাহ আলম ভূঞা, জাফর সেলিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দিলদার হোসেন স্বপন সহ ক্লাব নেতৃবৃন্দ। অনুষ্টানে জেলার ক্লাবের পক্ষ থেকে ৫১ জন প্রতিদ্ধন্ধীর মাঝে শাড়ি কাপড়, লুঙ্গী ও কম্বল এবং নগদ অর্থ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :