ফেনীর অনলাইন নিউজ পোর্টাল “ফেনী নিউজ” এর পথচলা শুরু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৩ পিএম, ০২ জুন ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>
‘বিশ্ব জুড়ে ফেনীর খবর’ এ শ্লোগানকে ধারণ করে ফেনীতে পথচলা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ফেনী নিউজ ডট কম। শুক্রবার (০২জুন) শহরের মিজান রোড়ে ফজল মাস্টার লেনস্থ ইউসুফ টাওয়ারে নিজস্ব কার্যালয়ে সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সভাপতিত্বে, নির্বাহী সম্পাদক রহমত উল্লাহ সুমনের পরিচালনায় উপদেষ্টা সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজিব ও আরিফুল আমিন রিজভী আনুষ্ঠানিকভাবে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পোর্টালটির সম্পাদক ডালিম বলেন, উত্তরাধুনিক এই ডিজিটাল যুগে গণমাধ্যমের যে বিশাল ব্যাপকতা, সেখানে একটি অনলাইন পত্রিকার পাঠক চাহিদা তৈরি করা, সেই চাহিদার কার্ভটি নিয়মিতভাবে উপরের দিকে নিয়ে যাওয়া এবং নিরপেক্ষতা বজায় রেখে সত্য ও সুন্দরের পথে হাঁটা খুব সহজ কাজ নয়। আর এই কঠিন কাজটি করতেই আমাদের পথচলা।

আপনার মতামত লিখুন :