ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ফেনী শহরের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, জেএসডি নেতা অ্যাডভোকেট শামসুদ্দিন, হীরা লাল, যুবদলের সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি জহিরুল হক মিলু।
ইফতার মাহফিলে দেশ-জাতি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

