সু’দিনে দূ’দিনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে– ফেনী প্রেস ক্লাবের ইফতারে অতিথিবৃন্দ
ফেনী প্রতিনিধি:>>>
সাংবাাদিকতার ঐতিহ্যের লালিত, সমৃদ্ধ এ জনপদে সাংবাদিকরা সু’দিনে দূ’দিনে বিবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনপদের মানুষের উন্নয়নের সবাই কাজ করতে হবে । সমাজ প্রগতির ও দেশের জন্য । ফেনীকে আগামী পখে এগিয়ে নিতে সাংবাদিক, প্রশাসন ও নাগরিক সমাজ এক সঙ্গে কাজ করতে হবে। সোমবার ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আনুষ্টানে অতিথিবৃন্দ এ কথা বলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. সাইফ উদ্দিন শাহ, ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল কামরুল ইসলাম, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আক্রমুজ্জামান, পাবলিক পসিউকিটর (পিপি) এডভোকেট হাফেজ আহমেদ, জিপি এডভোকেট প্রিয় রন্জন, সুইডস বাংলাদেশে জেলা সাধারন সম্পাদক এডভোকেট সমীর কর , বিএমএ ফেনী শাখার সাধারন সমাপাদক ডা: বিমল চন্দ্র দাস, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহজালাল রতন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক শুক্রদেব নাথ তপন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে আবুল কাশেম চেীধুরী ও খলিলুর রহমান, ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর হোসেন, পৌর আ’লীগের সম্পাদক আব্দুল করিম, ফেনী ব্যবসায়ী সমিতির সম্পাদক পারভেজ হাজারী, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, শহর ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ইকবাল আলম।
দোয়া ও ইফতার মাহফিলে ক্লাব সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ফেনী রিপোর্টস ইউনিটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, জেলা জন্ম অষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক এড রশিক শেখর, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী, এডভোকেট এম শাহজাহান সাজু, এডভোকেট নাসির উদ্দিন বাহার, জেলা খেলাঘরের সাধারন সম্পাদক এড .জাহাঙ্গীর আলম নান্টু, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন, সোনাগাজী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও জিএস নিউজের সম্পাদক মেহরাব হোসেন মেহেদী, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, পরশুরাম প্রেস ক্লাবের আবু ইউসুফ মিন্টু, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ কামাল উদ্দিন, ফুলগাজি প্রেস ক্লাবের একাংশের সভাপতি লোকমান হোসেন অপর অংশের কবির আহমেদ, সাংবাদিক জাহিরুল ইসলাম জাহাঙ্গীর সহ জেলা জন প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার , সাংস্কৃতিক সম্পাদক জাফর সেলিম। ফেনীতে কর্মরত গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিল অংশ নেন ।



