নওগাঁ প্রেসক্লাবে হামলা ও অগ্নিসংযোগ: সভাপতি আহত
নওগাঁ প্রতিনিধিঃ>>>
নওগাঁ প্রেসক্লাবে অভ্যন্তরীণ কোন্দলতাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় প্রেসক্লাবের সভাপতি কায়েস আহম্মেদ হামলার শিকার হয়ে আহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীর্ষনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সদস্যপদ বাতিলকে কেন্দ্র করে সাংবাদিক নামধারী ২ জনের হামলার শিকার হয়ে আহত হয়েছেন প্রেসক্লাবের সভাপতি কায়েস আহম্মেদ।
তিনি জানান, এ সময় তারা প্রেসক্লাবের ভেতরে এবং বাহিরে ব্যাপক ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



