ফেনী রিপোর্টার্স ইউনিটি’র মিলু সভাপতি, মিলন সম্পাদক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি: >>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে জহিরুল হক মিলু (একাত্তর টিভি) ও সাধারণ সম্পাদক পদে জহিরুল হক মিলন (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশনের সদস্য সুব্রত নাথ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভাপতি পদে মোহাম্মদ শাহাত হোসেন সভাপতি (দৈনিক ফেনীর সময়) ও জহিরুল হক মিলু (একাত্তর টিভি) প্রতিদ্বন্দ্বিতা করেন। অধিক সংখ্যক ভোট পেয়ে জহিরুল হক মিলু জয়লাভ করেন।

 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আরিফুল আমিন রিজভী (সাপ্তাহিক নিহারিকা) ও জহিরুল হক মিলন (আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি পদে জাফর সেলিম (সাপ্তাহিক নির্ভীক) ও হাবিব খান (এটিএন বাংলা) প্রতিদ্বন্দ্বিতা করেন। অধিক সংখ্যক ভোট পেয়ে জহিরুল হক মিলন ও হাবিব খান জায়লাভ করেন। এর আগে যুগ্ম-সম্পাদক পদে মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন), কোষাধ্যক্ষ পদে আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়), দপ্তর সম্পাদক পদে দিদারুল আলম (মোহনা টিভি), প্রচার সম্পাদক পদে ওমর ফারুক (ইনকিলাব), ক্রীড়া সম্পাদক পদে নুর উল্যাহ কায়সার (বণিক বার্তা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :