আজ দুপুরে বিএনপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ এএম, ১৮ জুন ২০১৭

অনলাইন রিপোর্ট :>>>>>

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করবে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রবিবার দুপুর ২টার ইসি কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, প্রতিনিধি দলে ড. খন্দকার মোশাররফ ছাড়াও থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, উপদেষ্টা আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি জানান, নির্বাচন নিয়ে তারা আলোচনা করবেন।

আপনার মতামত লিখুন :