সোনাগাজীতে ৩ বাড়িতে ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০২ এএম, ০৯ এপ্রিল ২০১৮

ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে ভোরবাজার একরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (৮ এপ্রিল) দিনগত গভীররাতে ওই এলাকার নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি, হারুন ডিলারের বাড়ি ও বশির মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

এর মধ্যে হারুন ডিলারের বাড়ির দরজা ভেঙে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৪ লাখ টাকা, একই কায়দায় বশির মোল্লার বাড়িতে ঢুকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২০ হাজার টাকা, মূল্যবান মালামাল ও নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৬টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

 

হারুন ডিলার জানান, মধ্যরাতে ডাকাত দল ঘরের বারান্দা ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার মুখ বেঁধে মারধর করে জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

 

সোনাগাজী মডেল থানার পরিদর্শক হারুনুর রশিদ জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন :