ফেনীতে যুবলীগকর্মীর হাত-পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীর সোনাগাজী উপজেলায় নূরউদ্দিন নামে এক যুবলীগকর্মীর হাত ও পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আহত নূর হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তার একটি হাত ও পা আলাদা করে দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।



