মিরপুরে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ পিএম, ২১ জুন ২০১৮

মিরপুর প্রতিনিধিঃ>>>

 

রাজধানীর মিরপুরে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে মিরপুরের সেনপাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। তবে ওই যুবকের বয়স আনুমানিক ২২ বছর।

 

মিরপুর থানার ওসি (তদন্ত) ওহেদুজ্জামান জানান, দিবাগত রাতে সেনপাড়া পর্বতার সাততারা মসজিদের পাশ থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ওই যুবককে হাত বেঁধে এলাকার কোনো ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন :