আড়াইহাজারে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>>
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। তাঁদের মাথা ও গলায় গুলির চিহ্ন রয়েছে।
আড়াহাজার থানার ওসি মুহাম্মদ আব্দুল হক জানান, রোববার ফজরের নামাজের পর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন তারা। লাশের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দু’টি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার পাওয়া যায়।
ওসি আরও বলেন; লাশগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের গোলাগোলিতে এই ঘটনা ঘটেছে।



