চট্টগ্রামের বাসায় মা-মেয়ে খুন !!
স্টাফ রির্পোটারঃ>>>>>>>>
চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।
নিহত দুজন হলেন- পাঠানটুলি পশ্চিম মগপুকুর পাড় এলাকার হোসনে আরা (৬০) ও তার মেয়ে পারভীন আক্তার (২২)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ধনবতীতে।
সরেজমিনে দেখা যায়, দোতলা বাড়িটির কক্ষগুলোয় আলাদা ভাড়াটে থাকেন। নিম্ন আয়ের লোকজন সেখানে ভাড়া থাকেন। নিচতলায় পাশাপাশি কয়েকটি কক্ষ। এর দুটি কক্ষ থেকে হোসনে আরা ও পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। আজ ভোররাতের কোনো এক সময়ে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
এই পরিবারের অন্য সদস্যরা বলছেন, ঘটনার পর থেকে পারভীনের স্বামী মতিন লাপাত্তা। পারিবারিক কলহের জের ধরে মতিনই তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছেন বলে তাদের ধারণা।
ওসি জানান, পারভীনের স্বামী তাদের খুন করে থাকতে পারে। তাকে আটক করা গেলে খুনের রহস্য জানা যাবে।



