ফেনীতে ইয়াবাসহ আটক ২
ফেনী প্রতিনিধি:>>>
ফেনীতে ২৯ হাজার ইয়াবাসহ দুই মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটকরা হলেন- আল আমিন ও মাহমুদুর রহমান মুন্না।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাবের ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটক দুইজন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের র্যাব ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জিএস নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জিএস নিউজকে তিনি জানান, আটকদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



