ফেনীতে বিএনপি নেতার বাড়ির পাশে অস্ত্র উদ্ধার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ>>>
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে খুরশিদের সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ির পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিস্তারিত পরে জানানো হবে।



