ঘুষ-দূর্নীতির হাট দাগনভূঞা উপজেলা ভুমি অফিস !

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৮ পিএম, ০৭ জুলাই ২০১৭

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধিঃ>>>

ফেনীর দাগনভূঞা উপজেলা ভূমি অফিসটি যেন দূর্নীতি অনিয়মের আখড়া ও ঘুষের বাজারে পরিনত হয়েছে। প্রতিদিন হাজার হাজার ঘুষের টাকা লেনদেন হয় বলে স্থানীয়রা জানিয়েছে। অভিযোগ রয়েছে উপজেলা ভূমি কর্মকতা (এসিল্যান্ড) ফেরদৌস আরার আশ্রয় প্রশ্রয়ে ভূমি অফিসের কতেক কর্মকতা বেপরোয়া হয়ে লোকজনদেন থেকে জমির জমা খারিজসহ বিভিন্নকাজে লোকজন থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

 

মোটা অংকের টাকার চুক্তি ছাড়া জমা খারিজ হয়না।একেকটা জমা খারিজ ফাইলে ৫ থেকে ৫০ হাজার টাকা হাতিহাতিয়ে নেয় অফিসের ক্লার্ক মমনসুর ও সার্বেয়ার তোফায়েল।হয়রানীর ভয়ে লোকজন মুুখ খুলতে সাহস পায়না। স্থানীয় অভিরামপুরের বাসিন্দা জিয়াউর রহমান হায়দার জানান,তার সম্প্রতি জমা খারিজ করতে গিয়ে হয়রানির স্কীকার হয়ে তিনি মোটা অংকের টাকা ঘুষ দিয়ে কাজ সেরে নেন। টাকা না দিলে অফিসে ফাইল নড়েনা।তিনি আক্ষেপ করে বলেন, আগে এত অফিসার এসে গেছে ফেরদৌস আরার মত কাউকে দেখিনি।হায়দার আরো জানান, কিছুদিন আগে এক বয়স্ক লোককে ১০ বার কানকান ধরে ওঠবস করায়।

 

দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙ্গালী জানান, এ ভূমি কর্মকতা টাকা ছাড়া কিছু বুঝেনা।কেউ টাকা দিতে অস্বীকার করলে তারা অনুগত দূর্নীতিবাজ কতেক কর্মচারী ফাইল খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে ঘোরায়। দাগনভূঞার প্রবীণ সাংবাদিক আরটিভির ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার জানান, দাগনভূঞারর নয়নপুরের তার ৭০ বছর বয়সী এক আত্নীয় ঘুষ দিতে রাজী না হয়ে প্রতিবাদ করায় অন্য়ায় আচরন করেছে বলে তার ২ হাজার টাকা জরিমানা করে।বুধবার আবদুস সালাম এক ব্যাক্তি জমা খারিজের একটি ফাইল দেখতে চাইলে অফিসের মনসুর নামে এক ব্যাক্তি তার সাথে দূরব্যবহার করে। একই কারনে এসিল্যান্ডও খারাপ ব্যবহার করে। দাগনভূঞা সমকালের প্রততিনি ইমাম হাসান কচি ফেরদৌস আরার বিরুদ্ধে কিছুদিন আগে দূর্নীতি অনিয়মের নিউজ করায় আমাকে দেখে নেয়ার হুমকী দেয়।

 

অভিযোগেরর বিষয়ে জানতে চাইলে ভূমি কর্মকতা (এসিল্যান্ড)ফেরদৌস আরা জানান,অফিসে উচ্চ আওয়াজে কথা বলা ও ষ্টাফদের সাথে তর্কাতর্কি করায় আইনের আওতায় নেয়া হয়। ঘুষ গ্রহনের বিষয়টি সঠিক নয়।

 

দাগনভূঞার ভালো কর্মকতা হিসাবে পরিচিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাইফুল ইসলাম ভূইয়া বিষয়টি শুনে জানান, এ ধরনের হয়ে থাকলে এটা দুঃখজনক। এ ব্যপারে খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :