মাজার থেকে ২ নারীর গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার:>>>
মুন্সীগঞ্জের সদর উপজেলার ভিটিশির মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০)। তিনি মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তার পুত্রবধূ (৪৫)। তবে তার নাম জানা যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এই দুই নারীকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।
কারা-কেন এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি বলেও জানান ওসি।



