স্ত্রীর প্রেমিকের হাতে স্বামী খুন
স্টাফ রিপোর্টার:>>>
স্ত্রীর প্রেমিকের হাতে খুন হলেন স্বামী। হুগলির গোঘাটের পানপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তাপসী মাঝি ও তাঁর সঙ্গী বাপ্পাদিত্য পানকে আটক করেছে পূর্ব বর্ধমানের মাধডিহি থানার পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে একলাখি বাজারে একটি দোকানে মদ খাচ্ছিলেন তাপসী মাঝির স্বামী খোকন মাঝি এবং বাপ্পাদিত্য পান। সে সময় দুজনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সে সময় খোকন মাঝিকে মারধর করে বাপ্পাদিত্য। তাতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এরপর মরদেহটি একটি বস্তায় ভরে সাইকেলে করে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে, একলাখি সেতু পেরিয়ে, বর্ধমান-এরামবাগ রোডের ধারে একটি নয়ানজুলিতে ফেলে দেয় বাপ্পাদিত্য। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর দুজনকে আটক করে পুলিশ।



