ইউপি চেয়ারম্যান ভুট্টোর বিরুদ্ধে দুদকে অভিযোগ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>

ফেনীর সোনাগাজী উপজেলার ৫নং চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান শামীম।

 

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় দুদক কার্যালয়ে হাজির হয়ে তিনি এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে শামীম উল্লেখ করে বলেন- ২০১৬-২০১৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত সমুদয় অর্থ তিনি আত্মসাত করেছেন।  এছাড়া হতদরিদ্র কর্মসংস্থানের ২৫টি প্রকল্পের ৬০লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ নিয়ে ইউপি সদস্যদের সাথে চেয়ারম্যানের বিরোধ চলছে। তার স্বেচ্ছাচারীতা ও অব্যাহত দুর্নীতির ফলে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন।

 

তিনি আরো অভিযোগ করেন- জন্মসনদ বিতরণের সময়ও  ঘুষ নিচ্ছেন চেয়ারম্যান ভুট্টো। তার চাহিদামত ঘুষ না দেয়ায় শতাধিক জন্মসনদের আবেদন জমা দেয়ার এক বছরেও পায়নি আবেদনকারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও অনেকে অভিযোগ করেছেন। এসব ঘটনায় প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে বহু সংবাদ প্রকাশিত হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান ভুট্টুর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সাথে দুরত্ব, বিএনপি জামায়াত কে পৃষ্টপোষকতা, দুর্ণীতি, ক্ষমতার অপব্যাবহার সহ বেশ কিছু অভিযোগ করেছে স্থানীয় ভুক্তভোগিরা।

 

এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টোর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে কেউ অভিযোগ করতে পারে আর সেটা তদন্ত হলে প্রকৃত সত্য বের হবে।পরিষদের উন্নয়ন বরাদ্ধের কোন টাকা আত্মসাত করার সুযোগ নেই। উপজেলা প্রশাসনের তত্তাবধায়নে ইউপি সদস্যদের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়ে থাকে।

আপনার মতামত লিখুন :