কতটা আপডেট আপনি?
অনলাইন ডেস্ক:>>>
১। টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
ক. ৬ষ্ঠ খ. ৭ম গ. ৮ম ঘ. ৯ম
২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্যানুযায়ী বিশ্বে দূষিত বায়ুর তালিকার শীর্ষে কোন শহর?
ক. ঢাকা খ. নয়াদিল্লি
গ. ইসলামাবাদ ঘ. কায়রো
৩। চলতি বছর কোন শাখায় নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে?
ক. সাহিত্য খ. শান্তি
গ. চিকিৎসাবিজ্ঞান ঘ. পদার্থবিদ্যা
৪। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও. বর্তমানে স্থায়ী সদস্য দেশ কতটি?
ক. ৭টি খ. ৮টি
গ. ৯টি ঘ. ১০টি
৫। বাংলাদেশ থেকে রপ্তানি করা ৯৭ শতাংশ পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে—
ক. যুক্তরাষ্ট্র খ. চীন
গ. ফ্রান্স ঘ. সিঙ্গাপুর
৬। স্যাটেলাইট জগতে কততম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ?
ক. ৫৫তম খ. ৫৬তম
গ. ৫৭তম ঘ. ৫৮তম
৭। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোবর্সের বিশ্বে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকার শীর্ষে—
ক. ভ্লাদিমির পুতিন খ. ডোনাল্ড ট্রাম্প গ. অ্যাঙ্গেলা মার্কেল ঘ. শি চিনপিং
৮। মাত্র ১১৭ দিনে সাত মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড গড়া স্টিভ প্লেন কোন দেশের নাগরিক?
ক. অস্ট্রেলিয়া খ. পোল্যান্ড
গ. জাপান ঘ. নেদারল্যান্ডস
৯। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফর করেন কোন বলিউড অভিনেত্রী?
ক. দীপিকা পাড়ুকোন খ. ঐশ্বরিয়া রাই গ. মাধুরী দীক্ষিত ঘ. প্রিয়াঙ্কা চোপড়া
১০। মিয়া আমোর মোটলি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী?
ক. আইভরিকোস্ট খ. বারবাডোজ গ. ইকুয়েডর ঘ. থাইল্যান্ড
১১। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে—
ক. বায়ার্ন মিউনিখ খ. জুভেন্টাস গ. লিভারপুল ঘ. রিয়াল মাদ্রিদ
১২। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে কোন বাংলাদেশি চলচ্চিত্র?
ক. হালদা খ. অজ্ঞাতনামা গ. আয়নাবাজি ঘ. জালালের গল্প
১৩। ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের
নাম কী?
ক. হুগো শ্যাভেজ
খ. নিকোলাস মাদুরো
গ. এনরিক ক্যাপ্রিলেস
ঘ. এনরিকো পিনানিয়োত
১৩। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া খ. কানাডা
গ. রাশিয়া ঘ. জাপান
১৫। ৭১তম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘পাম দর’ জিতেছে কোন ছবি?
ক. কোল্ড ওয়ার খ. ডগম্যান
গ. শপলিফটারস ঘ. মাই লিটল ওয়ান
১৬। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম—
ক. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
খ. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
গ. পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রণালয়
ঘ. পরিবেশ, বন, আবহওয়া ও জলবায়ু মন্ত্রণালয়
১৭। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু করা হয়েছে কোন জেলায়?
ক. মৌলভীবাজার খ. সিলেট
গ. চট্টগ্রাম ঘ. হবিগঞ্জ
১৮। অর্থনৈতিক সংকটের কারণে সুদান কতটি দেশের কূটনৈতিক মিশন বন্ধের
সিদ্ধান্ত নিয়েছে?
ক. ১১টি খ. ১২টি
গ. ১৩টি ঘ. ১৪টি
১৯। ‘ই-কমার্স’ কম্পানি আলিবাবা কোন দেশের?
ক. ভারত খ. চীন
গ. জাপান ঘ. সিঙ্গাপুর
২০। সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়েছে?
ক. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
খ. যাদবপুর বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরগুলো মিলিয়ে নিন
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ।



