আজ দেখা যাবে আংশিক চন্দ্র গ্রহণ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৮ পিএম, ০৭ আগস্ট ২০১৭

স্টাফ রির্পোটার : আজ শনিবার বাংলাদেশের সব প্রান্ত থেকে আকাশে আংশিক চন্দ্র গ্রহণ দেখা যাবে। সন্ধ্যা ৬টা ১২ মিনিটে দিগন্তের উপরে চাঁদ ওঠার পর গ্রহণ শুরু হবে। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আংশিক গ্রহণ ও রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে। বাংলাদেশ থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণ ১৩২ সরোজ সিরিজের অন্তর্গত। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই। শুক্রবার বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন :