দূর্যোগময় মুহুর্তে আসুন সবাই একসাথে জনগণের জন্য কাজ করি- চেয়ারম্যান মুন্সি

গাজী মোহাম্মদ হানিফগাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী)
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৬ পিএম, ২২ এপ্রিল ২০২০

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় লোকের অপপ্রচার প্রসঙ্গে ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী বলেন- জাতির এই দূর্যোগময় মুহুর্তে সমালোচকদের সমালোচনার জবাব দেওয়া সম্ভব নয়। এখন করোনায় আতঙ্কিত কর্মবিমূখ হতদরিদ্র রুগ্ন ও অসহায় মানুষের জন্য কাজ করার সময়। বিভিন্ন জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাগণ জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করছেন।

জাতির এই মহা দূর্যোগকালীন সময়ে আমাদের উচিত অহেতুক সমালোচনা নাকরে সকলে মিলেমিশে জনগণের কল্যাণে কাজ করা। যারা ইতিমধ্যে আমাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার করেছেন আমি সবাইকে চিনি জানি, আপনাদের প্রতি অনুরোধ আসুন- আমরা কোন বিবাদে না জড়িয়ে, একসাথ হয়ে ধলিয়া ইউনিয়নবাসীর জন্য কাজ করি।

২২শে এপ্রিল বুধবার সকালে ধলিয়া ইউনিয়নের ১৫০ জন প্রতিবন্ধীর পরিবারের মাঝে ৫ম দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন- ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি।

চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি বলেন- সরকারি বেসরকারি পর্যাপ্ত ত্রাণ সহায়তা আমরা ইতিমধ্যে পেয়েছি, সকল ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে, এতে কোন প্রকার অনিয়ম হয়নি। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র পাঠানো ত্রাণগুলো আমরা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে পৌঁছে দিয়েছি।

আগামীকাল ২৩শে এপ্রিল ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর পবিত্র রমজান উপলক্ষ্যে ধলিয়া ইউনিয়নের জন্য পাঠানো ৯০০ প্যাকেট ইফতার ও খাদ্য সামগ্রী গ্রহণ করে ইউপি সদস্যদের মাধ্যমে সকলের বাড়ীবাড়ী পৌঁছে দেওয়া হবে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :