প্রধান শিক্ষক গোলাম জিলানী স্মরণে ছাগলনাইয়া গণপাঠাগারে শোকসভা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ছাগলনাইয়া গণপাঠাগারের সাবেক উপদেষ্টা সৈয়দ গোলাম জিলানী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া গণপাঠাগারে এ শোক সভার আয়োজন করা হয়।

পাঠাগার সভাপতি ডাঃ এ কে ফজলুল হক মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাঠাগারের সহ সভাপতি ও ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন , গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ ও সহ-সম্পাদক শামসুল আরিফ খন্দকার কাঞ্চন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগারের অর্থ সম্পাদক জুলফিকার হায়দার বেলাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গণপাঠাগারের দপ্তর সম্পাদক আর কে শামীম পাটোয়ারী।

শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

আপনার মতামত লিখুন :