সোনাগাজীতে সিঁধ কেটে চুরি
ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে একটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের সোলেমান ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে উপজেলার আহম্মদ পুর ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের সোলেমান ভূঁইয়া বাড়ীর প্রবাসী ফারুখ ও হারুনের ঘরের সিঁধ কাটেছে চোরের দল। এসময় চোরের দল ১ টি মোবাইল ও কিছু নতুন কাপড়-চোপড় নিয়ে গেছে।
তবে ঘটনার সময় ফারুকের স্ত্রী ফারজানা ঘুম থেকে জেগে উঠায় শোরগোল চিৎকার করলে চোরের দল পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



