ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ইফতার বিতরণ
জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ফেনীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ফেনীর লালপুল থেকে শুরু করে মহিপাল, বড় মসজিদ চত্বর, শহীদ মিনার ও পৌর পরিষদ এলাকায় চালক, শ্রমিক, ছিন্নমূল ও পথচারীসহ নিম্ন আয়ের ২২০ জন নারী-পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ মনির আহমদ ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মেহরাব হোসেন মেহেদি, আফতাব হোসেন মমিন, মোহাম্মদ ইলিয়াছ, আবদুর রহিম, নুরুল আলম এবং আমির হোসেন প্রমুখ।
এর আগে, গত শুক্রবার চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি।

