ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশনের সংবর্ধনা পেল মেধাবী শিক্ষার্থী রুবাইতা জাহান আরিশা
৫ম শ্রেণীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জন এবং ফেনী সদর উপজেলায় ১ম স্থান অধিকার করায় মেধাবী শিক্ষার্থী রুবাইতা জাহান আরিশা-কে সংবর্ধনা দিয়েছে ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশন।
রুবাইতা জাহান আরিশা ফেনী ট্রাভেলস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি ও ট্রাভেল ইনফিনিটি’র স্বত্বাধিকারী মোঃ ইসমাইল-এর কন্যা। তার এই কৃতিত্বে সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাজী জাফর ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদ ট্যুরস’র স্বত্বাধিকারী নুরুল আফসার মিলন, স্কাই স্টার ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী নাজমুল হোসেন লাভলু, অর্থ সম্পাদক ও মহিপাল এয়ার ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী আলা উদ্দিন, হাজী ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জিল্লুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, রুবাইতা জাহান আরিশার এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, ফেনীর জন্যও গর্বের বিষয়। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও পড়ালেখায় আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

