নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৯ পিএম, ২৩ মার্চ ২০২৬

নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে গ্রীন ল্যান্ড গ্রুপ ও জহিরুল হক খাঁন স্বপনের সম্মিলিত তহবিল থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য মোঃ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা মিলনায়তনে ড্রেস, শিক্ষা উপকরণ ও ফ্যান বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নবাবপুর ইউনিয়ন সমিতির সভাপতি জহিরুল হক খাঁন স্বপন।

মাদ্রাসার সহ-সুপার মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ল্যান্ড গ্রুপের পরিচালক ও ঢাকাস্থ নবাবপুর ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ল্যান্ড গ্রুপের সহকারী পরিচালক আনছার উদ্দিন, ফানছড়ি উপজেলার টিও মাওলানা আবদুল গনি, নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, নাজিরপুর সুফিয়া খাতুন মহিলা মাদ্রাসার সভাপতি পেয়ার আহমেদ, বিদুৎসাহী সদস্য জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ, পরিচালনা কমিটির সদস্য ডা. বেলায়েত হোসেন বেলাল, মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ সেলিমসহ অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :