আওয়ামীলীগে পাগল ও পাগলামির জায়গা নেই: নুরুল ইসলাম ভুট্টো
সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে আওয়ামী লীগের মনোনয়ন কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন ফেনীর সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
ভুট্টো মঙ্গলবার সকালে তার ফেইসবুকে লিখেছেন, ফেনী-৩ এ আওয়ামী লীগে মনোনয়নপত্র কেনার হিড়িক।
তিনি আরো লিখেন, ফেনী-৩ লটারী মনে করে, অনেকে দলীয় ফরম কিনেছে, যদি লাইগা যায় এটা মনে করে ! * বাংলাদেশ আওয়ামিলীগ এত সহজ নয় !! ** বাংলাদেশ আওয়ামিলীগে পাগল এবং পাগলামির জায়গা নাই !!!
ভুট্টোর ফেসবুক স্ট্যাটাসে ফজলুল করিম সবুজ নামের এক ফেইসবুক ইউজার মন্তব্য করেনঃ অনেকের মেজর উদ্দেশ্য হল, নমিনেশন যদিও না পায়, অন্তত কিছু দিন নিজেকে আলোচনায় রাখা আর গণভবনে একবার যদি সুযোগ পায়! নেত্রীর সাথে সাক্ষাতের তাতে কম কিসের?
সোহেল হোসেন নামের আরেকজন ফেইসবুক ইউজার মন্তব্য করেনঃ আওয়ামী লীগে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, সুযোগ সন্ধানী, অনৈতিক, অসৎ চরিত্রের লোকদের জায়গা নেই। মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাস ও জঙ্গীবাদে লিপ্ত কাউকে আওয়ামী লীগে স্থান না দেওয়ার অনুরোধও করেন। ‘আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা আসন্ন সংসদ নির্বাচনে জয়ী করার জন্য বলিষ্ট ভূমিকা পালন করবে।’
ভুট্টোর ফেসবুক বন্ধু বেলায়েত হোসেন মন্তব্য করেনঃ সকাল সকাল এমন একটি পাগলীয় পোস্ট পড়ে ব্যাপক মজা পেলুম। ভাই কাজ কাম না থাকলে মাঝে মধ্যে এরকম পোস্ট দিয়েন। ব্যাপক বিনুদন!
::: নুরুল ইসলাম ভুট্টো এর ফেইসবুক থেকে :::



