SWF Inspirational Award 2017 পেল ফেনীর বাছেত
ফেনী প্রতিনিধিঃ>>>
সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বর্ষ সেরা সমাজকর্মী হিসেবে নির্বাচিত হন ফেনী জেলার দাগনভূঁঞা থানার রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান বেলায়েত হোসেন বাছেত। গত ২৫শে জুন ফেনীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হওয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৪র্থ বার্ষিক সাধারন সভায় তাকে এ পুরষ্কার আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লি বিদ্যূতের এজিএম (আইটি) ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, অনলাইন নিউজ পোর্টাল নতূন ফেনীর সম্পাদক রাশেদুল হাসান, সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাকিল মাহমুদ ও ফাউন্ডেশনের এইচারডি সেক্রেটারি কবি আলাউদ্দিন আদর।
বেলায়েত হোসেন বাছেত ফেনী সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যয়নের পাশাপাশি ২০১২ সালে নিজ এলাকায় গড়ে তোলেন “উন্মুক্ত কোচিং সেন্টার” নামে ভিন্নধর্মী একটি পাঠশালা। প্রত্যেক বছরে তিনমাস বাছেত ও তার বন্ধুরা সম্পূর্ন বিনামূল্যে এলাকার গরীব মেধাবীদের শিক্ষাদান করে থাকেন। “সবার জন্য শিক্ষা” এ স্লোগানকে সামনে রেখে এ প্রতিষ্ঠান থেকে সমাপনি / ইবতেদায়ী ১০+১০ মডেল টেষ্ট গ্রহণ, পুরস্কার বিতরণ, সংবর্ধনা প্রধান, অসহায়দের শিক্ষার্থীদদের ক্ষুদ্র সহায়তা প্রদান, বাসায় গিয়ে শিক্ষার্থীদের পরিচর্যা সহ প্রমুখ কার্যাবলী সম্পাদন করে থাকেন। এ পর্যন্ত কোন শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। এ যাবৎ প্রায় ২৫০ জন গরিব শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে উপকৃত হয়েছে।
এছাড়াও বেলায়েত হোসেন একাধারে রোটারেক্ট ক্লাব ফেনী কলেজ, মাস্তুল ফাউন্ডেশন, গ্রীন পীস ইউথ এসোসিয়েশন, দাগনভূঞা ইউথ সোসাইটি ও সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। মনবতার কল্যানে কাজ করাই যেন তার ব্রত।
উল্লেক্ষ্য, ২০১৬ সালের বার্ষিক সাধারন সভায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুয়ায়ী বছরে একটি উৎসাহ মূলক পুরষ্কার প্রদানে সিদ্ধান্ত নেয়া হয়। এরই আলোকে ২০১৭ সালের সাধারন সভায় SWF Inspirational Award প্রদানের মাধ্যমে সে সিদ্ধান্তের বাস্তবায়ন করা হয়।



