যুব সংহতি কেন্দ্রীয় কমিটির পলাশ যুগ্ম সাংগঠনিক সম্পাদক
শহর প্রতিনিধি:>>>
ফেনী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদ্য ঘোষিত ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় প্রাদেশিক যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটি যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
সম্মেলনের মাধ্যমে কমিটিতে আলমগীর শিকদার লোটন, সভাপতি ও ফখরুল আহসান শাহজাদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পার্টির চেয়ারম্যানের পরামর্শক্রমে জাতীয় যুব সংহতির গঠনতন্ত্রে পরিবর্তন এনে ১৯ আগস্ট শুক্রবার ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে ফেনী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় প্রাদেশিক যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা কমিটি ও ফেনীর বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানান।



