গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও আকাশি চেক শাট রয়েছে।

আজ শনিবার সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এই যুবকের মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই এস এম রকিবুল হক সাংবাদিকদের জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :